হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্তুগিজ ফুটবলে এখন দুই পক্ষ! এক পক্ষে রেফারি, আরেক পক্ষে প্রশাসকেরা। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে স্থবির হয়ে পড়ার আশঙ্কা পর্তুগাল ফুটবলে! তাঁদের পাওনা পরিশোধ না করা হলে ম্যাচ বর্জনের ডাক দিয়েছেন দেশটির রেফারিরা। তাঁদের দাবি, বিজ্ঞাপনী চুক্তি অনুযায়ী প্রথম ও দ্বিতীয় বিভাগের তালিকাভুক্ত ৮০ জন রেফারির প্রত্যেকেরই ৩৭০০ ইউরো করে বিজ্ঞাপনী ভাতা পাওয়ার কথা। গত ১০ বছর তা দেওয়া হলেও কর্তৃপক্ষ বাড়তি এই অর্থ এবার থেকে আর না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে দারুণ চটেছেন রেফারিরা। সিদ্ধান্ত বদলানো না হলে প্রথম ও দ্বিতীয় বিভাগের বাকি ম্যাচ পরিচালনা করবেন না বলে জানিয়ে দিয়েছেন তাঁরা। তবে এই হুমকিতে কাজ হবে বলে মনে হয় না। এক কর্মকর্তা পাল্টা হুমকি দিয়ে বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাঁরা বিদেশি রেফারি দিয়েই লিগ চালিয়ে নেবেন। দেখা যাক কী হয়! এএফপি।