প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমনও সম্ভব! একজন কোচ মাঠে থাকা সংবাদকর্মীকে বলছেন, ‘মেয়ে হলেও থাপ্পড় খেতে পারো যেকোনো সময়!’ এমন ‘বিনীত’ হুমকিটা দিয়েছিলেন ডেভিড ময়েস। গত ১৮ মার্চ বার্নলির বিপক্ষে নিজেদের মাঠে গোলশূন্য ড্র করেছিল ময়েসের দল সান্ডারল্যান্ড। লিগে সবার নিচে থাকা দলটির কোচকে বিবিসির ভিকি স্পার্কস জিজ্ঞেস করেছিলেন, ক্লাব সভাপতির উপস্থিতিতে এমন ফলাফলে চাপ অনুভব করছেন কি না। সেটার উত্তর ময়েস শান্তভাবেই দিয়েছেন, তবে সাক্ষাৎকার শেষ হতেই বলে উঠেছেন, ‘শেষ দিকে একটু বেশি দুষ্টুমি করেছ, ভবিষ্যতে এটা খেয়াল রেখো!’ হুমকিটা দেন এরপরই। কথাগুলো যে রেকর্ড হচ্ছে সেটা খেয়াল করেননি ময়েস। বিষয়টি জানাজানি হতেই অবশ্য ক্ষমা চেয়েছেন এই স্কটিশ কোচ। মেট্রোডটকম।