হৃদয়ে 'লাল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেজর লিগ সকারের দল এলএ গ্যালাক্সিতে যোগ দেবেন—এটা জানা কথাই। তা সেটি যখন দেবেন, তখন দেখা যাবে। অ্যানফিল্ডে দাঁড়িয়ে তিনি লিভারপুল ছাড়া আর কিছুই ভাবতে পারেন না। গত শনিবার লিভারপুলের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে স্টিভেন জেরার্ডের বিদায়ী ম্যাচ শেষে সইয়ের জন্য তাঁর দিকে এলএ গ্যালাক্সির একটা জার্সি এগিয়ে দিয়েছিলেন এক দর্শক। তাতে সই করেননি জেরার্ড। কারণ হিসেবে বলেছেন, ‘ওখানে যাওয়ার আগে আমি গ্যালাক্সির জার্সিতে সই করছি না।’ ফক্স স্পোর্টস।