হেডে ক্ষতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবলারদের আসল কাজ পায়ে, তবে মাথাও কম ঘামাতে হয় না। রক্ষণ যেমন, আক্রমণেরও তো বড় অস্ত্র হেড। কিন্তু এই হেড থেকে কি মস্তিষ্কের কোনো ক্ষতি হয়? অনেক বছর ধরেই এটি নিয়ে চলছে গবেষণা। ২০০২ সালে ইংলিশ স্ট্রাইকার জেফ অ্যাস্টল মারা যান ৫৯ বছর বয়সে। হেডের জন্য বিখ্যাত ছিলেন এই স্ট্রাইকার, তাঁর মৃত্যুর পরই প্রশ্ন উঠে গিয়েছিল হেড থেকেই ক্ষতিটা হয়েছে কি না। স্কটল্যান্ডের স্টার্লিং বিশ্ববিদ্যালয় বলছে, হেডে ফুটবলারদের ক্ষতি হয় ঠিকই। তবে সেটা চিরস্থায়ী কিছু নয়, সাময়িক। তাদের তথ্য অনুযায়ী হেড অনুশীলনের পরের ২৪ ঘণ্টায় একজন ফুটবলারের স্মৃতিশক্তি ৪১ থেকে ৬৭ শতাংশ পর্যন্ত কমে যায়। অবশ্য ২৪ ঘণ্টা পরই এই প্রভাব কাটতে শুরু করে। এএফপি।