হেমন্তের বোধোদয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দলের অনুশীলন উপেক্ষা করে দিনাজপুরে ‘খ্যাপ’ খেলেছেন। এরই জেরে পরশু হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে বাফুফে। কাল নিজের ভুল স্বীকার করে চিঠির জবাব দিয়েছেন হেমন্ত। চিঠিতে উল্লেখ করেছেন, দিনাজপুরের স্থানীয় সংগঠকেরা অনুরোধ করায় এবং স্টেডিয়াম বাড়ির পাশে হওয়ায় মাত্র মিনিট দশেকের জন্য মাঠে নেমেছিলেন। কাজটা যে ভালো হয়নি সেটি বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছেন হেমন্ত। ভবিষ্যতে আর এমন কাজ করবেন না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।
তবে হেমন্তের এই যুক্তি নাকি বাফুফে মানছে না। জাতীয় দলের তরুণ মিডফিল্ডারের জন্য হয়তো কঠোর শাস্তিই অপেক্ষা করছে।