হেমন্তের ব্যাপারে সিদ্ধান্ত কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কোচ ফাবিও লোপেজের ৪১ সদস্যের প্রাথমিক দলে ছিলেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। কিন্তু কাল ঘোষিত ২৯ সদস্যের দলে নেই এই মিডফিল্ডারের নাম। তবে কি ক্যাম্পে যোগ না দিয়ে দিনাজপুরে খ্যাপ খেলায় প্রাথমিক শাস্তি পেয়েই গেলেন শেখ রাসেলের মিডফিল্ডার? কোচ অবশ্য হেমন্তের ব্যাপারে কুলুপ এঁটে বসে আছেন। তবে যা বোঝা যাচ্ছে তাতে হেমন্ত একেবারেই হিসাবের বাইরে চলে যাননি, এখনো চূড়ান্ত দলে ঢোকার সম্ভাবনা তাঁর আছে। আগামী সপ্তাহে দেওয়া হবে ২৩ সদস্যের চূড়ান্ত দল। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানালেন, ‘জাতীয় দল কমিটির সদস্য তাবিথ আউয়াল এ মুহূর্তে দেশের বাইরে। তিনি দেশে ফিরলে ২৯ সেপ্টেম্বর হেমন্তের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। হেমন্তকে আমরা শোকজ নোটিশ দিয়েছিলাম। সেটার জবাব পেয়েছি। তবে এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার সেটা কমিটিই নেবে।’