প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাব ফুটবল নেই, জাতীয় দলেও ডাক পাননি। ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার অ্যান্ডার হেরেরা দেশে ফিরেছিলেন একটু অবসরের খোঁজে। কিন্তু তা আর হলো না। দেশে ফিরেই স্পেনের বিশ্বকাপ বাছাইয়ের দলে ডাক পেলেন। সল নিগেজ ও থিয়াগো আলকানতারা চোট পড়ায় হঠাৎ করেই দরজা খুলল তাঁর সামনে। প্রথমবার ডাক পেয়ে উদ্যাপনের ফুরসতও মেলেনি। তড়িঘড়িই যোগ দিতে হয়েছে জাতীয় দলের সঙ্গে। সেখানেও আরেক ফ্যাঁকড়া, দেশে আনেননি অনুশীলন কিট। তখন তো আর জানতেন না ডাক পাবেন, ম্যানচেস্টারেই রেখে এসেছেন সব। পরে দল থেকে বিশেষ অনুমতি নিয়ে আবার সব সদাই করতে হয়েছে। গত রাতে ইতালির সঙ্গে মাঠে নামতে পারলে এত ঝক্কি হেরেরার মনে রাখার কথাই নয়! মিরর।