হ্যাজার্ডই দামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমের শুরুতেই মরিনহো চমকে দিয়েছিলেন সবাইকে, ‘এডেন হ্যাজার্ড এখন ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়েও ভালো’! মৌসুমের অর্ধেক পেরোতেই কথাটি বুমেরাং হয়ে ফিরেছে। পুরো মৌসুমে এখনো গোলের দেখা পাননি হ্যাজার্ড, তাঁর দল চেলসিও খাবি খাচ্ছে প্রিমিয়ার লিগে। মরিনহোর তো চাকরিই নেই। উল্টো দিকে রোনালদো একই সময়ে করেছেন ২৫ গোল। মরিনহোর দাবিটি পাগলের প্রলাপ ছাড়া আর কী ছিল? কিন্তু সিআইইসি ফুটবল অবজারভেটরি মরিনহোকেই সমর্থন দিচ্ছে। ফুটবলারদের বয়স, চুক্তির মেয়াদ ও ফর্ম হিসাব করে তাঁদের মূল্য নির্ধারণ করেছে এই গবেষণা প্রতিষ্ঠান। সেখানেই হ্যাজার্ডের মূল্য হয়েছে
১৩০.৫ মিলিয়ন ইউরো, আর রোনালদোর মূল্য ১১৪ মিলিয়ন! বাজারমূল্যে তো আসলেই সিআর-৭-কে হারিয়ে দিয়েছেন হ্যাজার্ড! অর্থমূল্যে চেলসি ও রিয়াল মাদ্রিদের দুই তারকা আছেন যথাক্রমে তিন ও চার নম্বরে। তাহলে এক ও দুইয়ে কারা আছেন?
লিওনেল মেসি ও নেইমার। মেসির মূল্য ২৫০.৭ ইউরো, নেইমারের ১৫২.৭ মিলিয়ন। ইএসপিএন।