হ্যাজার্ডের 'ডাবল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক সপ্তাহ আগে ইংল্যান্ডের পেশাদার ফুটবলারদের ভোটে নির্বাচিত হয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়। এবার দেশটির ফুটবল লিখিয়েদের ভোটেও বর্ষসেরা হলেন এডেন হ্যাজার্ড। চেলসির হয়ে এই মৌসুমে ২০ গোল করা বেলজিয়াম মিডফিল্ডার তিন শরও বেশি ফুটবল সাংবাদিকের ৫৩ শতাংশ ভোট পেয়ে জিতেছেন ১৯৪৮ সালে প্রবর্তিত এই পুরস্কার। ভোটাভুটিতে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টটেনহাম স্ট্রাইকার হ্যারি কেন। এএফপি।