প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দল ১-০ গোলে এগিয়ে, এমন সময় একজন খেলোয়াড় পড়ে গেলেন মাটিতে। বোঝাই যাচ্ছিল চোট পেয়ে যেভাবে কাতরাচ্ছেন সেটা গুরুতর নয়, শুধু সময়ক্ষেপণের জন্যই। ফুটবলে তো এ রকম আকছারই হচ্ছে। কিন্তু রোমানিয়ার কিংবদন্তি গিওর্গি হ্যাজির ডাগ-আউটে থেকে ব্যাপারটা আর সহ্য হলো না। নিজ দলের একজন খেলোয়াড়ের এ রকম ছলনায় কোচ হ্যাজি ভীষণ চটে গেলেন। চিকিৎসকেরা যখন ‘আহত’ খেলোয়াড়ের শুশ্রূষা করছিলেন, হ্যাজি দৌড়ে এসে একরকম ধাক্কা দিয়েই তাঁকে ফেরত পাঠালেন মাঠে। কোচের বকুনি খেয়ে চোট-ফোট ভুলে দৌড় দিলেন রোমানিয়ান ক্লাব এফসি ভিতুরুলের ওই খেলোয়াড়। শেষ পর্যন্ত অবশ্য রোমানিয়া লিগের ম্যাচটা হ্যাজির দল হেরে বসেছে। কিন্তু হ্যাজি যা করলেন, অন্য কোচরা সেটি থেকে শিক্ষা নিতে পারেন। মেট্রো।