হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষের রক্ষণভাগকে লন্ডভন্ড করে গোল করেই যাচ্ছেন রবার্ট লেভানডফস্কি। কয়েক দিন আগে বুন্দেসলিগায় এক ম্যাচে ৫ গোল করেছিলেন। পরশু চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ডায়নামো জাগরেবের বিপক্ষেও হ্যাটট্রিক পেলেন বায়ার্ন মিউনিখ তারকা। বায়ার্নের পঞ্চম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক পেলেন এই পোলিশ স্ট্রাইকার। লেভানডফস্কির আগে হ্যাটট্রিক পেয়েছেন মারিও গোমেজ (৩টি), ইভিকা ওলিচ, ক্লদিও পিজারো ও রয় ম্যাকাই। চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের খেলোয়াড়দের চেয়ে বেশি হ্যাটট্রিক পেয়েছেন শুধু বার্সেলোনার খেলোয়াড়েরা। ৯টি হ্যাটট্রিক পেয়েছেন বার্সার খেলোয়াড়েরা, এর ৫টিই করেছেন লিওনেল মেসি। বায়ার্নের হ্যাটট্রিক ৭টি। গতকালের ম্যাচের আগে রিয়ালের হ্যাটট্রিক ছিল ৬টি। পরশু পর্যন্ত ৫টি করে হ্যাটট্রিক নিয়ে এরপরই আছে ম্যানচেস্টার ইউনাইটেড ও এসি মিলান।