হ্যাটট্রিক শিরোপার সামনে কলসিন্দুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গমাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে এবার নিয়ে টানা তৃতীয় ফাইনাল খেলছে ময়মনসিংহের ধোবাউড়ার বিখ্যাত কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আগের দুবারের চ্যাম্পিয়ন দলটির সামনে এবার হ্যাটট্রিকের হাতছানি। আগামীকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফাইনালে কলসিন্দুরের সামনে বাধা রাজশাহীর বাগমারার খর্দ্দকৌড় সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে কাল সেমিফাইনালে কলসিন্দুর ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ঝিনাইদহের শৈলকুপার দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। রাজশাহীর দলটি টাইব্রেকারে হারিয়েছে রাঙামাটির কাউখালি ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে।
আগামীকাল বঙ্গবন্ধু গোল্ড কাপ অর্থাৎ ছেলেদের বিভাগের ফাইনালও হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। শিরোপা লড়াইয়ে মুখোমুখি দিনাজপুরের বীরগঞ্জের মরিসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কক্সবাজারের পেকুয়ার রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফাইনালে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।