হ্যাটট্রিকম্যান আগুয়েরোকে ডাকছে ইতিহাস

দুর্দান্ত এক হ্যাটট্রিক দিয়ে এবারের লিগ শুরু করেছেন আগুয়েরো। ছবি: রয়টার্স
দুর্দান্ত এক হ্যাটট্রিক দিয়ে এবারের লিগ শুরু করেছেন আগুয়েরো। ছবি: রয়টার্স

খরগোশ যেন সিংহ হয়ে উঠল! সার্জিও কুন আগুয়েরো গত ম্যাচে করলেন হ্যাটট্রিক। ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের খাতা খুললেন তিন গোল করে। তাঁর দল ম্যানচেস্টার সিটিও টানা দুই ম্যাচে সহজ জয় নিয়ে দারুণ শুরু করল শিরোপা ধরে রাখার মিশন। হাডার্সফিল্ডকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। আর গত ম্যাচের তিন গোলের পর আগুয়েরোকে হাতছানি দিচ্ছে ইতিহাস।

মৌসুম শুরু করেছিলেন লিগ কাপে চেলসির বিপক্ষে জোড়া গোল করে। সেদিন হ্যাটট্রিকের সহজ সুযোগ হাতছাড়া করেছেন। না হলে তিন ম্যাচে হয়ে যেত দুই হ্যাটট্রিক! আগুয়েরো কত দ্রুত নিজের সেরাটা খুঁজে নিয়েছেন, এই তথ্যেই বোঝা যায়। মৌসুমের শুরুতে মানিয়ে নিতে সব খেলোয়াড়েরই একটু সময় লাগে।

ম্যানচেস্টার সিটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ২০০ গোল পূর্ণ করেছিলেন লিগ কাপে। এবার আগুয়েরোর সামনে আরও কিছু রেকর্ড অপেক্ষা করছে। ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সেরা দশে উঠে এলেন।

সর্বকালের সেরা ১০ গোলদাতা

 

খেলোয়াড়

গোল

ম্যাচ

অ্যালান শিয়েরার

২৬০

৪৪১

ওয়েইন রুনি

২০৮

৪৯১

অ্যান্ডি কোল

১৮৭

৪১৪

ফ্রাঙ্ক ল্যাম্পার্ড

১৭৭

৬০৯

থিয়েরি অঁরি

১৭৫

২৫৮

রবি ফ্লাওয়ার

১৬৩

৩৭৯

জার্মেইন ডিফো

১৬২

৪৯৩

মাইকেল ওয়েইন

১৫০

৩২৬

লেস ফার্ডিন্যান্ড

১৪৯

৩৫১

=১০

টেডি শেরিংহাম

১৪৬

৪১৮

=১০

সার্জিও আগুয়েরো

১৪৬

২০৮

তালিকার দিকে ভালো করে তাকিয়েছেন কি? তাকালে বুঝবেন, ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বকালের সেরা ১০ গোলদাতার তালিকায় আগুয়েরো ছাড়া আর একজনই আছেন বিদেশি খেলোয়াড়—আর্সেনাল কিংবদন্তি থিয়েরি অঁরি। প্রিমিয়ার লিগে গোল করা বিদেশি খেলোয়াড়দের তালিকায় আগুয়েরো এক লাফে চার নম্বর থেকে দুইয়ে উঠে এসেছেন। গত ম্যাচের দ্বিতীয় গোলটি দিয়ে রবিন ফন পার্সিকে ছুঁয়েছিলেন। ফন পার্সির প্রসঙ্গ এ জন্য টানা হলো, ১৪৪ গোল করতে ডাচ্‌ তারকার লেগেছিল ২৮০ ম্যাচ, আগুয়েরো ২০৮ ম্যাচেই তাঁকে পেরিয়ে গেলেন। অঁরিকে পেরিয়ে সবচেয়ে বেশি গোল করা বিদেশি খেলোয়াড়দের হয়ে যেতে আরও ৩১টি গোল চাই। আগুয়েরো যে একদিন এই শীর্ষ মুকুট নিজের করে নেবেন, এ নিয়ে বাজি ধরার লোকের অভাব হবে না।

প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা বিদেশি খেলোয়াড়েরা। ফাইল ছবি
প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা বিদেশি খেলোয়াড়েরা। ফাইল ছবি

প্রিমিয়ার লিগে ব্রিটিশ বা ননব্রিটিশ খেলোয়াড় বলে নয়, সবাইকে মিলিয়েই হ্যাটট্রিকের রেকর্ডটাও হাতছানি দিচ্ছে তাঁকে। এটি ছিল আগুয়েরোর নবম হ্যাটট্রিক। সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ডটি ইংলিশ কিংবদন্তি অ্যালান শিয়েরার। শিয়েরার খুব বেশি দূরে নেই। আগুয়েরোর চেয়ে মাত্র দুটি হ্যাটট্রিক বেশি তাঁর।

সর্বোচ্চ হ্যাটট্রিক

খেলোয়াড়

হ্যাটট্রিক

অ্যালান শিয়েরার

১১

সার্জিও আগুয়েরো

রবি ফ্লাওয়ার

থিয়েরি অঁরি

মাইকেল ওয়েন

হ্যারি কেইন

ওয়েইন রুনি

লুইস সুয়ারেজ