প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুদলের প্রথম দেখায় ৫ গোল, ফিরতি ম্যাচে ৩। বাতে বরিসভকে পেয়ে বসেছেন শাখতার দোনেৎস্কের ব্রাজিলিয়ান স্ট্রাইকার লুইজ আদ্রিয়ানো। ২১ অক্টোবর বরিসভ অ্যারেনায় ৫ গোল করে লিওনেল মেসির পাশে বসা ২৭ বছর বয়সী স্ট্রাইকার পরশু ছুঁয়েছেন আর্জেন্টাইন গ্রেটের আরেকটি কীর্তি। চ্যাম্পিয়নস লিগে এক মৌসুমে দুটি হ্যাটট্রিক এর আগে পেয়েছেন শুধু মেসি ও বায়ার্নের মারিও গোমেজ। মেসি ও গোমেজ দুজনই ২০১১-১২ মৌসুমে দুটি করে হ্যাটট্রিক করেছিলেন। তবে একমাত্র আদ্রিয়ানোই হ্যাটট্রিক করলেন টানা দুই ম্যাচে। চ্যাম্পিয়নস লিগে তিনটি করে হ্যাটট্রিক করেছেন তিনজন—লুইজ আদ্রিয়ানো, গোমেজ ও ইনজাগি। চার হ্যাটট্রিকে সবার ওপরে মেসি।