১ দিনে ১১ লাখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়েদের ফুটবল খেলা কাল সরাসরি দেখিয়েছে প্রথম আলো। ছবি: শামসুল হক
মেয়েদের ফুটবল খেলা কাল সরাসরি দেখিয়েছে প্রথম আলো। ছবি: শামসুল হক

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। কাল ভারতকে হারিয়ে শিরোপা জেতার এই অবিস্মরণীয় সাফল্য প্রথম আলোর সৌজন্যে দেখেছেন ১১ লাখ দর্শক।

অনলাইন মাধ্যমগুলো ব্যবহার করে ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করে প্রথম আলো। এই প্রতিবেদন লেখার সময় ম্যাচ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পেরোয়নি। এরই মধ্যে প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও প্রথম আলো ডটকমে ১১ লাখের বেশিবার দেখা হয়েছে ম্যাচটির ভিডিওগুলো।

এখনো এই ভিডিও দেখা ও শেয়ার করার যে প্রবণতা, সেই ধারা দেখে এক সপ্তাহের মধ্যে এই দেখার সংখ্যা ২০ লাখ হবে বলে প্রথম আলোর ডিজিটাল কর্মীরা জানিয়েছেন। ভিডিওগুলো ১৬ হাজারের মতো শেয়ার হয়েছে। ২২ হাজারের মতো মন্তব্য এসেছে।

ছোট্ট একটি জায়গায় প্রথম আলোর সম্প্রচারকর্মীরা। ম্যাচ শেষে সেলফি তুলে ভাগাভাগি করে নিলেন আনন্দ। ছবি: প্রথম আলো
ছোট্ট একটি জায়গায় প্রথম আলোর সম্প্রচারকর্মীরা। ম্যাচ শেষে সেলফি তুলে ভাগাভাগি করে নিলেন আনন্দ। ছবি: প্রথম আলো

ফেসবুক ও ইউটিউবে একপর্যায়ে তাৎক্ষণিক দর্শকসংখ্যা ৪২ হাজার হয়ে গিয়েছিল। যেটি বাংলাদেশে সামাজিক মাধ্যমে কোনো লাইভ ভিডিওর জন্য বিরাট অর্জন।
বাংলাদেশে এই প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে পূর্ণমাত্রায় সরাসরি সম্প্রচার করা হয়েছে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনাল। একাধিক ক্যামেরার সাহায্যে ম্যাচটি সম্প্রচার করা হয়। ধারাভাষ্য দেন বাহার আহমেদ, বিশ্লেষক ছিলেন মাসুদ আলম ও নাইর ইকবাল। সম্প্রচার সহযোগী ছিল শাহ সিমেন্ট। এমন উদ্যোগ নেওয়ার জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানান পাঠক ও দর্শকেরা। ভবিষ্যতেও এ উদ্যোগ চালু রাখার অনুরোধও জানিয়েছেন তাঁরা।