১ হাজার ১১৩ কোটি টাকার খোঁজ চলছে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এদের মাঝে অনেকেই চলে গেছেন, বিদায় নিতে পারেন আরও অনেকেই। ছবি: রিয়াল মাদ্রিদ টুইটার
এদের মাঝে অনেকেই চলে গেছেন, বিদায় নিতে পারেন আরও অনেকেই। ছবি: রিয়াল মাদ্রিদ টুইটার

করোনাভাইরাসের প্রকোপ এখনো পর্যন্ত ভালোভাবেই সামলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। অনেক বড় ক্লাব যেখানে আর্থিক ক্ষতি থেকে বাঁচার জন্য খেলোয়াড়দের বেতন কমিয়ে দিয়েছে, সেখানে এখনো পর্যন্ত এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার ইচ্ছা দেখায়নি তারা। বরং বিভিন্নভাবে করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার চেষ্টা করছে তারা। ফুটবলবিহীন এই মৌসুম পার করার প্রস্তুতি নিয়ে রাখলেও আগামী মৌসুমের জন্য এখনই প্রস্তুতি নিচ্ছে রিয়াল। আর সে জন্য ১২ কোটি ১০ লাখ ইউরোর তহবিল গড়ার কাজে নামবে তারা।

আগামী মৌসুমে দলের আরও নতুন খেলোয়াড় আনতে চান কোচ জিনেদিন জিদান। তবে সে কাজ করার আগে ক্লাবে অপ্রয়োজনীয় ঠেকা বেশ কিছু খেলোয়াড় বিক্রি করতে হবে রিয়ালকে। ক্লাবের মূল দলে ১১ জন খেলোয়াড় আছে। এ ছাড়া ধারে আছেন আরও ১১ জন। আগামী মৌসুমে এরা সবাই ক্লাবে থাকবেন। ফলে নতুন খেলোয়াড় আনতে চাইলে অবশ্যই কাউকে না কাউকে বিক্রি করতে হবে আর সে সঙ্গে আর্থিক নিয়মের ব্যত্যয় ঘটাতে না চাইলে জোগাড় করতে হবে আরও ১০০ মিলিয়ন ইউরো।

ক্লাবের তরুণদের ধারে পাঠিয়ে দেওয়া হবে। আর গ্যারেথ বেল, হামেস রদ্রিগেজ, লুকাস ভাসকেজ, মারিয়ানো, নাচো এবং ওদ্রিওসোলাদের বিক্রি করে দেওয়ার চেষ্টা করা হবে। এর মধ্যে ওদ্রিওসোলা ধারে আছেন বায়ার্ন মিউনিখে। বাকিরা ক্লাবের থাকলেও এ মৌসুমে মাঠের চেয়ে বেঞ্চ গরম করতে বা অনুশীলনেই ব্যস্ত থেকেছেন বেশি। ওদ্রিওসোলাও জার্মানিতে গিয়ে নিজের পারফরম্যান্সে উন্নতি আনতে পারেননি। তাই আগামী মৌসুমে এদের বিক্রি করে দেওয়ার চিন্তা করছে রিয়াল।

রিয়ালের হিসেব অনুযায়ী বেল ও হামেসের জন্য ৩২ মিলিয়ন ইউরো পাবে তারা। ওদ্রিওসোলা ও ভাসকেজের জন্য ১৬ মিলিয়ন ইউরো। মারিয়ানো ও নাচোর জন্য আরও ২৫ মিলিয়ন ইউরো পাওয়ার আশা করছে রিয়াল। আর তাহলে ১২১ মিলিয়ন ইউরোর (১ হাজার ১১৩ কোটি টাকা) হিসেব মিলে যাবে তাদের। আর এই খেলোয়াড়দের বিক্রি করলে বেতন বাবদ বছরে ৭৫ মিলিয়ন ইউরোর খরচ থেকেও বেঁচে যাবে রিয়াল। আর তাহলেই নতুন খেলোয়াড়দের ডেকে আনার পথ খুলবে লস ব্লাঙ্কোদের।