১০ ডিসেম্বর আসছে জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের অলিম্পিক ফুটবল দলের বাংলাদেশ সফর নিশ্চিত হয়েছিল দিন কয়েক আগে। সফরের সময়সূচিও হলো চূড়ান্ত। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনই (জেএফএ) বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনকে ফোন করে ১০ ডিসেম্বর আসতে চেয়েছে। বাফুফে এতে আপত্তি করেনি, বরং জাপানের ফোন পেয়ে বেশ খুশি। ১০ ডিসেম্বর জাপান আসবে ধরে নিয়ে সপ্তাহব্যাপী সফরে দুটি প্রীতি ম্যাচ আয়োজনের উদ্যোগ চলছে। একটি ম্যাচ ঢাকায়, সিলেটে হতে পারে অন্যটি। জেএফএ বলেছে, চাইলে জাতীয় দল খেলাতে পারে বাফুফে।