প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনার ১০ নম্বর জার্সিটা কার? উত্তরটা আপনি জানেন, লিওনেল মেসির! এখন যদি বলা হয়, আরদা তুরানের গায়ে সেটা উঠতে যাচ্ছে তাহলে নিশ্চয়ই বিস্মিত হবেন! তবে তুরান দাবি করছেন সে রকমই। এই মৌসুমেই অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে বার্সেলোনায় যোগ দিয়েছেন তুর্কি মিডফিল্ডার। এক সাক্ষাৎকারে তুরান দাবি করেছেন, মেসি যেচে নাকি তাঁকে ১০ নাম্বার জার্সি দিতে চেয়েছেন! না, আর আঁতকে উঠবেন না। রসিকতা করেই কথাটা বলেছেন তুরান। মেসির কাছ থেকে ‘ছিনিয়ে’ নেওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই। কিন্তু তাহলে কত নম্বর জার্সি পরবেন? তুরানের বাবা ক্রুইফের ভক্ত ছিলেন, তুরস্কের হয়ে তাই তাঁর গায়ে উঠত ক্রুইফের ১৪ নম্বর জার্সি। এই ১৪ নম্বরও পরেন মাচেরানো। তুরানকে তাহলে অন্য কোনো নম্বরই বেছে নিতে হবে! গোলডটকম।