১২ বছর পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের নামটা কানো পিলারস। নামের সঙ্গে কাজেরও মিল আছে বটে, নাইজেরিয়ান ক্লাবটি স্তম্ভের মতোই অটল। একটা দল নিজেদের মাঠে ১২ বছর হারেনি, ব্যাপারটা কল্পনা করা যায়! ব্যাপারটা আসলেই সত্যি, সেই ২১ জুন, ২০০৩ সালের পর থেকে টানা ২০২টি ম্যাচে নিজেদের মাঠ সানি আবাচা স্টেডিয়ামে অপরাজিত ছিল পিলারস। ‘ছিলই’ বলতে হচ্ছে, কারণ পরশু ২-১ গোলে হেরে সেই কীর্তিটা শেষ হয়ে গেছে ক্লাবটির। কাটা ঘায়ে নুনের ছিটা দিতেই কি না, পিলারসের বিপক্ষে গোল দুটি করেছেন তাদেরই সাবেক দুই খেলোয়াড়। পিলারস পরে টুইট করেছে, ‘আমাদের রেকর্ডটা আজ উদ্যাপন করা উচিত।’ সেটা অবশ্য তারা করতেই পারে, তবে রেকর্ডটা নেই, এটাই এখন সত্যি! ইএসপিএন।