১২ মে শুরু ফেডারেশন কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১২ মে ফেডারেশন কাপ দিয়ে মাঠে গড়াবে এবারের ঘরোয়া ফুটবল। ২৭ মে মৌসুমসূচক এই টুর্নামেন্ট শেষে ঈদের বিরতি পড়বে ১৫ দিন। প্রিমিয়ার লিগের ১২টি দল খেলবে এই টুর্নামেন্টে। ১২ জুন থেকে শুরু হবে প্রিমিয়ার লিগ। গতকাল বাফুফের পেশাদার লিগ কমিটি সভায় বসে নিয়েছে এই সিদ্ধান্ত। এই সভাতেই চ্যাম্পিয়নশিপ লিগের দলবদলের সময় বাড়ানো হয়েছে দুই সপ্তাহ।
এখন থেকে প্রতিবছর ১ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত হবে ঘরোয়া ফুটবলের দলবদল। সেটা প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগ দুই বিভাগেই। এই সূচি অনুযায়ী এখন চলছে ফুটবলারদের দলবদল। তবে প্রিমিয়ার লিগে গতকাল পর্যন্ত বাফুফের অফিসে এসে কোনো দল খেলোয়াড় নিবন্ধন করেনি।