১৪ বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াটফোর্ডের কাছে পরাজয় প্রায় ভুলে যেতে বসা এক অভিজ্ঞতার সঙ্গে আবারও পরিচয় করিয়ে দিল হোসে মরিনহোকে। একই মৌসুমে টানা তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচে পরাজয়ের স্বাদ পেলেন ১৪ বছর পর। ২০০১-০২ মৌসুমে সর্বশেষ এই অভিজ্ঞতা পোর্তোর কোচ থাকার সময়ে। তখনো কোচিং ক্যারিয়ারে কোনো শিরোপা জেতা হয়নি, মরিনহো হয়ে ওঠেননি ‘মরিনহো’। তারকা কোচ হয়ে ওঠার পর এমন দুঃস্বপ্নের সঙ্গে এটিকে তাই তাঁর প্রথম পরিচয়ই বলা যায়। টানা তিন ম্যাচে অবশ্য ১০ বছর আগেও হেরেছিল তাঁর দল। তবে চেলসির হয়ে সেই টানা তিন হার ছিল দুই মৌসুম মিলিয়ে।