১৫ মে শুরু ফেডারেশন কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্রই শেষ হয়েছে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট। কদিনের মধ্যেই আরেকটি টুর্নামেন্ট শুরু করে দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পেশাদার লিগের ১২টি দলকে নিয়ে ১৫ মে শুরু হবে ফেডারেশন কাপ ফুটবল। কাল পেশাদার লিগ কমিটির সভায় নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত।
ফেডারেশন কাপ শেষে ১০ মে শুরু হবে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আয়োজন বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। ঢাকা ছাড়াও
ঢাকার বাইরের চারটি ভেন্যু—ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও রাজশাহীতে হওয়ার সম্ভাবনা রয়েছে এবারের খেলাগুলো। এ ছাড়া ১১ মে শুরু হবে জাতীয় দলের আবাসিক ক্যাম্প।