সমতা ফেরাল ইতালি

এগিয়ে প্রথমার্ধ শেষ করল ইংল্যান্ড।ছবি: উয়েফা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দল কখনোই ইউরোর ফাইনাল খেলেনি। আরেক দল এই ট্রফি জেতার স্বাদ পেয়েছে সেই ৫৩ বছর আগে। ইংল্যান্ড ও ইতালির ইউরোর ফাইনাল তাই নতুন কিছুর স্বাদ দেবে, এটা নিশ্চিত ছিল। তাই বলে এমন চমক!

ম্যাচের দ্বিতীয় মিনিটে প্রতি আক্রমণে ওঠে ইংল্যান্ড। নিরীহ সে আক্রমণ থেকেই গোল! বক্সের ডান দিক থেকে কিয়েরান ট্রিপিয়ারের ক্রস নামিয়ে নিয়ে জোরালো এক শট আরেক ফুলব্যাক লুক শর। সে গোলা পোস্টে লেগে জালে চলে গেল। দ্বিতীয় মিনিটেই গোল!

ইউরোর ফাইনালের ইতিহাসের দ্রুততম সে গোলের পর জেগে উঠতে সময় নিয়েছে ইতালি। কিন্তু তাদের খেলায় পুরো টুর্নামেন্টের সেই ইতালির স্বাদ পাওয়া যায়নি। প্রথমার্ধ শেষে ইংল্যান্ড তাই ১-০ গোলে এগিয়ে থাকল।

৬৭ মিনিটে ম্যাচে ফেরে ইতালি। কর্নার থেকে বোনুচ্চি সমতা ফেরালেন ফাইনালে।