২-০-তে জিতল নিউজিল্যান্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিম্বাবুয়ে ম্যাচটি বাঁচাতে পারল না। কাল ৩ উইকেটে ৫৮ রান নিয়ে দিন শুরু করে মধ্যাহ্নবিরতির আগেই স্বাগতিকেরা হারিয়ে ফেলে আরও ২ উইকেট। ৩৮৭ রানের লক্ষ্যে ব্যাট করে অলআউট চা-বিরতির আগেই, মাত্র ১৩২ রানে। ৩৫ রানে শেষ ৭ উইকেট হারিয়েছে জিম্বাবুইয়ানরা। ২৫৪ রানে জিতে দুই ম্যাচের সিরিজটা নিউজিল্যান্ড জিতে গেল ২-০-তে।
নিউজিল্যান্ডের তিন স্পিনার ইশ সোধি, মার্টিন গাপটিল ও মিচেল স্যান্টনার মিলে নিয়েছেন ৭ উইকেট। ১১ রানে ৩ উইকেট নিয়ে ক্যারিয়ার-সেরা বোলিং করেছেন অনিয়মিত অফ স্পিনার গাপটিল। লেগ স্পিনার সোধিও নিয়েছেন ৩ উইকেট। তথ্যসূত্র: টেন ২ ও ক্রিকইনফো।