২০০৬ বিশ্বকাপ নিয়ে বিপাকে নিয়েরসবাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহে মেক্সিকোয় অনুষ্ঠিত ফিফা কাউন্সিলেও ছিলেন উলফগ্যাং নিয়েরসবাখ। উয়েফার নির্বাহী কমিটিরও সদস্য তিনি। কিন্তু তিনিই এখন পড়েছেন নিষেধাজ্ঞা-শঙ্কায়। ২০০৬ বিশ্বকাপ আয়োজন নিশ্চিত করতে জার্মানি নাকি ৮০ লাখ ডলার ঘুষ দিয়েছিল ভোট কেনার জন্য। জার্মানির সেই বিশ্বকাপ কমিটিতে নিয়েরসবাখও ছিলেন। ফিফাকে ওই ঘটনা না জানানোর অভিযোগে নিয়েরসবাখকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে ফিফার নৈতিকতা কমিটি, সঙ্গে ৩০ হাজার ডলার জরিমানা। সূত্র: এএফপি।