২০২১ পর্যন্ত নেইমার বার্সেলোনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সব সংশয়ের ইতি টেনে বার্সেলোনা জানিয়ে দিল, নেইমার ক্লাবের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন। নতুন চুক্তির মেয়াদ ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত। বর্তমান চুক্তির মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত, এর সঙ্গে পাঁচ বছরের বর্ধিত চুক্তিটি নিয়ে উচ্ছ্বসিত নেইমার টুইট করেছেন, ‘স্বপ্নটা আরও দীর্ঘায়িত হচ্ছে, খুবই খুশি আমি। বার্সার জয় হোক, কাতালুনিয়ার জয় হোক!’ বেতন-ভাতা কত হচ্ছে, তা জানা না গেলেও ব্রাজিলিয়ান তারকার রিলিজ ক্লজ ১৯০ মিলিয়ন ইউরো থেকে তিন স্তরে বেড়ে দাঁড়াবে ২৫০ মিলিয়ন ইউরো। তবে নেইমারের অলিম্পিক যাত্রার ঠিক আগে, ১৫ জুলাই নতুন চুক্তিটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবে বার্সেলোনা। এএফপি, রয়টার্স।