২০২৬ বিশ্বকাপে এশিয়ার ৮ দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০২৬ সালের বিশ্বকাপে খেলবে ৪৮ দল—আগেই হয়ে আছে এই সিদ্ধান্ত। বর্ধিত কলেবরের এই টুর্নামেন্টে কোন অঞ্চল থেকে কতটি দেশ খেলার সুযোগ পাবে, এবার তারই একটি পরিকল্পনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। আগামী মে মাসে ফিফা কংগ্রেস অনুমোদন দিলে ২০২৬ সালের বিশ্বকাপে ইউরোপ, আফ্রিকা, এশিয়া, উত্তর-মধ্য-ক্যারিবিয়ান (কনক্যাকাফ), দক্ষিণ আমেরিকা ও ওশেনিয়া থেকে চূড়ান্তপর্বে খেলার সুযোগ পাবে ১৬, ৯, ৮, ৬, ৬ ও ১টি করে দল। বাকি দুটি দল নেওয়া হবে ছয় মহাদেশের ৬টি দল নিয়ে আয়োজিত একটি প্লে-অফ টুর্নামেন্ট থেকে।
৩২ দলের বিশ্বকাপে এই অঞ্চলগুলোর জন্য বরাদ্দ ছিল ১৩, ৫, ৪ +প্লে অফ, ৩ +প্লে-অফ, ৪ + প্লে-অফ ও প্লে-অফ। এএফপি।