প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে চট্টগ্রাম আবাহনী। কালই টুর্নামেন্টের সময়সূচি চূড়ান্ত হয়েছে বাফুফে ভবনের এক সভায়। আগামী ২১-৩১ অক্টোবর এমএ আজিজ স্টেডিয়ামে হবে আটটি ক্লাব দলের এই আয়োজন।
কলকাতা মোহনবাগান ও ইস্ট বেঙ্গল ক্লাব আসছে, এটা নিশ্চিত হয়েছে কদিন আগে। নেপালের চ্যাম্পিয়ন নেপাল পুলিশ ও শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন রত্নাম স্পোর্টস ক্লাবেরও আসার কথা। টুর্নামেন্টে থাকবে বাংলাদেশের চারটি ক্লাব। স্বাগতিক চট্টগ্রাম আবাহনী তো থাকছেই, লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ও দুই দর্শকপ্রিয় দল আবাহনী ও মোহামেডানকে বিবেচনার শীর্ষে রাখা হয়েছে। তবে লিগ রানার্সআপ শেখ রাসেল কেন বিবেচনায় নেই—তার কোনো সদুত্তর এখনো মেলেনি।