২১ ডিসেম্বর শুরু সাফ ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসেম্বরে নবম সাফ ফুটবলের প্রাথমিক সূচি তৈরি করা হয়েছিল বেশ আগেই। কিন্তু সব দেশ একত্র না হওয়ায় সূচিটা চূড়ান্ত করা যাচ্ছিল না। অবশেষে সেই সুযোগ মিলে গেল। বাহরাইনে কাল এএফসির কংগ্রেসে যোগ দেওয়ার ফাঁকে সাফ কর্মকর্তারা অনানুষ্ঠানিক সভায় বসেন। সেখানেই সাফের নতুন সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল উপস্থাপিত প্রাথমিক সূচিটা চূড়ান্ত হয়েছে। এ সভায় ছিলেন সাফ সভাপতি কাজী সালাউদ্দিন।
২১ ডিসেম্বর-৩০ ডিসেম্বর ভারতের কেরালায় হবে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ। চ্যাম্পিয়ন আফগানিস্তান দক্ষিণ এশিয়ার ফুটবল থেকে বেরিয়ে যাওয়ায় ধরে নেওয়া হয়েছিল, নবম সাফে তারা থাকছে না। তবে আফগানিস্তান শেষবারের মতো আগামী সাফে খেলবে। সেই সুবাদে দুই গ্রুপে ভাগ হয়ে আটটি দল খেলবে। বাহরাইন থেকে এ তথ্য জানিয়েছেন সাফ সম্পাদক।