২১ বছর পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ বছর আগে ধূসর জার্সিতে ইউনাইটেডের এরিক ক্যান্টোনা।
২১ বছর আগে ধূসর জার্সিতে ইউনাইটেডের এরিক ক্যান্টোনা।

স্যার অ্যালেক্স ফার্গুসনের প্রতিক্রিয়া কী? তিনি নিশ্চয়ই শুনেছেন, ম্যানচেস্টার ইউনাইটেডে আবার ফিরছে ধূসর জার্সি, ২১ বছর আগে যেটি তিনি নিষিদ্ধ করেছিলেন!
ফুটবল কেন, আধুনিক সময়ে যেকোনো খেলাতেই জার্সি শুধু পরার জন্য নয়, এটি পরিচয় দেয় ওই দলের ইতিহাস-ঐতিহ্য। ক্লাবের সাফল্যের ওপর নির্ভর করে এর বাণিজ্যিক মূল্য। তবে জার্সির তাৎপর্য সবচেয়ে বেশি বোঝা যায় ফুটবলে। সব দলের হোম ও অ্যাওয়ে জার্সি তো আছেই। তবে প্রতিপক্ষ দলের জার্সির রঙের সঙ্গে যাতে অ্যাওয়ে জার্সির রং মিলে না যায়, তৃতীয় আরেকটি জার্সি রাখার নিয়ম সে কারণেই। ম্যানচেস্টার ইউনাইটেড এবার তাদের তৃতীয় জার্সিটা করেছে ধূসর রঙে।
ইউনাইটেডের ধূসর জার্সির কথা বললে ফিরে আসবে ১৯৯৫-৯৬ মৌসুমের স্মৃতি। নতুন মৌসুমের প্রথম ম্যাচেই অ্যাস্টন ভিলার কাছে ৩-১ ব্যবধানে হারে ইউনাইটেড। ওই ম্যাচে ‘রেড ডেভিল’রা নেমেছিল ধূসর জার্সি পরে। ওই হারের পর পরের ১০ ম্যাচে মাত্র একটিতে হেরেছিল ইউনাইটেড, সেটি আর্সেনালের বিপক্ষে। নটিংহামের সঙ্গে ১-১ ড্রয়ের পর লিভারপুলের কাছে ২-০ ব্যবধানে হার। পরে সাউদাম্পটনের কাছে ৩-১ ব্যবধানে হার। প্রতিটি ধূসর জার্সিতে। সাউদাম্পটনের বিপক্ষে প্রথমার্ধে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ফার্গুসন নাকি মেজাজ হারিয়ে বলেছিলেন, ‘এই জার্সি খুলে ফেল, তোমাদের বদলাতে হবে।’ ফার্গির কথামতো জার্সি বদলে ফেলেছিল সবাই। জার্সি বদলে দ্বিতীয়ার্ধে কিছুটা ভালো খেলেছিল ইউনাইটেড।

আবারও ধূসর জার্সি ফিরছে ম্যানচেস্টার ইউনাইটেডে।
আবারও ধূসর জার্সি ফিরছে ম্যানচেস্টার ইউনাইটেডে।

ধূসর জার্সিতে বাজে খেলার ব্যাখ্যায় ফার্গুসন বলেছিলেন, ‘খেলোয়াড়েরা ধূসর স্ট্রাইপ পছন্দ করে না। এই জার্সিতে খেলোয়াড়েরা একে অপরকে ঠিকভাবে ধরতে পারে না। তারা বলেছে, একটা দূরত্বে যখন তারা মাথা উঁচু করে, তখন সতীর্থকে দেখা কঠিন হয়ে যায়।’
২১ বছর পর আবার যখন রেড ডেভিলদের গায়ে চড়বে ধূসর জার্সি, ফার্গুসনের প্রতিক্রিয়া কী হয়, সেটিই দেখার। সূত্র: স্পোর্টস ক্রীড়া, মেইল অনলাইন।

সাল

খেলোয়াড়

কোন দল থেকে

কোন দলে

ট্রান্সফার ফি (ইউরোতে)

১৯৯৯

 ক্রিশ্চিয়ান ভিয়েরি

 লাৎসিও

 ইন্টার মিলান

৪৯,০০০,০০০

২০০০

 হারনান ক্রেসপো

 পারমা

 লাৎসিও

৫৫,০০০,০০০

২০০০

 লুইস ফিগো

 বার্সেলোনা

 রিয়াল মাদ্রিদ

৬২,০০০,০০০

২০০১

 জিনেদিন জিদান

 জুভেন্টাস

 রিয়াল মাদ্রিদ

৭৫,০০০,০০০

২০০৯

 ক্রিস্টিয়ানো রোনালদো

 ম্যানচেস্টার ইউনাইটেড

 রিয়াল মাদ্রিদ

৯৪,০০০,০০০

২০১৩

 গ্যারেথ বেল

 টটেনহাম

 রিয়াল মাদ্রিদ

১০০,৮০০,০০০

২০১৬

 পল পগবা

 জুভেন্টাস

 ম্যানচেস্টার ইউনাইটেড

১০৫,০০০,০০০