প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনেরবাচেকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে বাসাকসেহির। এতটুকু হলেও বাসাকসেহিরের সমর্থকদের আনন্দ কম হতো না। কিন্তু যে নাটকীয়তায় জয়টা এসেছে, তাতে ম্যাচ শেষে দলটার সমর্থকদের সম্ভবত বুকে হাত দিয়ে পরীক্ষা করে নিতে হয়েছে—শ্বাস-প্রশ্বাস ঠিকমতো চলছে তো! বাসাকসেহিরের জয়টা এসেছে রীতিমতো স্নায়ুর ওপর ঝড় বইয়ে। ঘরের মাঠে সেমিফাইনালের প্রথম লেগে ২-২ গোলে সমতা, গত বুধবার ফেনেরবাচের মাঠেও শেষ মুহূর্তে গোল খেয়ে ২-২ গোলে ড্র। তখন কে জানত, স্নায়ুর চাপ সবে শুরু! এরপর টাইব্রেকার গড়ায় ২৬ শট পর্যন্ত! তাতে আবার সাতজন গোল করতে পারেননি। সাডেন ডেথে কখনো এই দল শঙ্কায় পড়ে বাদ পড়ার, তো কখনো ওই দল। শেষ পর্যন্ত ১০-৯ ব্যবধানে টাইব্রেকার জিতে ফাইনালে ওঠে বাসাকসেহির। টার্কিশফুটবলডটকম।