২৯ অক্টোবর শুরু চ্যাম্পিয়নশিপ লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ অক্টোবর বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হচ্ছে পেশাদার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ। তবে বঙ্গবন্ধু স্টেডিয়াম ছাড়াও কমলাপুরেও খেলা হবে। এবারের লিগের প্রধান পৃষ্ঠপোষক ওয়ালটন। কাল বাফুফে ভবনে দুই পক্ষের মধ্যে এ-সম্পর্কিত একটি চুক্তি সই হয়েছে। বাফুফের পক্ষে চুক্তিতে সই করেন লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী, ওয়ালটনের পক্ষে প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার। এ সময় লিগের লোগোও উন্মোচন করা হয়। এবারের লিগের পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে প্রিমিয়ারে। তবে কটি দলের অবনমন হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে আগামী সপ্তাহের কার্যনির্বাহী কমিটির সভায়। লিগের চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ টাকা, রানার্সআপ ৩ লাখ টাকা। এ ছাড়া লিগে অংশ নেওয়া প্রতিটি দল পাবে ৫ লাখ টাকা করে।
এবারের লিগে অংশ নিচ্ছে টিঅ্যান্ডটি ক্লাব মতিঝিল, অগ্রণী ব্যাংক স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ফকিরেরপুল
ইয়ংমেন্স, বাংলাদেশ পুলিশ, কারওয়ান বাজার প্রগতি সংঘ, চট্টগ্রাম মোহামেডান ও সাইফ স্পোর্টিং ক্লাব।