২৯ বছর পর...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোপা আমেরিকার গ্রুপ থেকেই বিদায়! খেলোয়াড় দুঙ্গার কখনো এই অভিজ্ঞতা হয়নি, যেটি হলো এবার কোচ হিসেবে। ব্রাজিলের জন্যও এই অভিজ্ঞতা কিছুটা নতুন বৈকি! সর্বশেষ কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে ব্রাজিল বিদায় নিয়েছিল ২৯ বছর আগে, ১৯৮৭ সালে। এবার ব্রাজিলের মতোই একই ভাগ্য বরণ করতে হয়েছে কোপার সফলতম দল উরুগুয়েকেও। তাদের জন্য অবশ্য এটা নতুন কিছু নয়। এর আগেও তিনবার (১৯৯৭, ১৯৯১ ও ১৯৭৯) দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ আন্তর্জাতিক টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। এই মহাদেশের আরেক পরাশক্তি আর্জেন্টিনা অবশ্য এবার বেশ দাপটের সঙ্গেই খেলে যাচ্ছে কোপায়। তবে গ্রুপ থেকে বিদায়ের অভিজ্ঞতা আছে তাদেরও। দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ নাম বদলে কোপা আমেরিকা হওয়ার পর প্রথম তিনটি আসরেই (১৯৭৫, ১৯৭৯ ও ১৯৮৩) গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে গিয়েছিল আর্জেন্টিনা!