প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২ মিনিট ৫৬ সেকেন্ড। কাল ইংলিশ প্রিমিয়ার লিগে মাত্র ২ মিনিট ৫৬ সেকেন্ডের মধ্যে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন সাউদাম্পটনের সাদিও মানে। প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিক এটিই। সেনেগালের মানে ভেঙেছেন লিভারপুল স্ট্রাইকার রবি ফাউলারের রেকর্ড। ১৯৯৪ সালে আর্সেনালের বিপক্ষে ৪ মিনিট ৩৩ সেকেন্ডের মধ্যেই হ্যাটট্রিক করেছিলেন ফাউলার। ম্যাচের ১৩, ১৪ ও ১৬ মিনিটে গোল তিনটি করেছেন ২৩ বছর বয়সী মানে। ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে সাউদাম্পটন। এএফপি।