৩০ তথ্যে ফুটবল বিশ্বকাপ

বিশ্বকাপ আসন্ন। আর মাত্র এক মাস, এরপরই শুরু বিশ্বকাপের উৎসব। ১৯৩০ সালে উরুগুয়েতে শুরু এই বিশ্বকাপ এখন পরিচিত ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ হিসেবেই। কত-না বিচিত্র ইতিহাস, বিচিত্র ঘটনা-প্রবাহের সাক্ষী বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এই ক্রীড়া-উৎসব। নিচের ৩০টি তথ্য আপনার চোখের সামনে তুলে ধরতে পারে গোটা বিশ্বকাপটাকেই।
১- এই প্রথম রাশিয়া বিশ্বকাপ আয়োজন করছে।
২- মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ বাছাইপর্ব পার হতে পারেনি ইতালি। বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর দুজন কোচ ছাঁটাই করেছে সৌদি আরব।
৩- সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।
৪- মাত্র ৪টি দল এক বিশ্বকাপের সব ম্যাচ জিতেছে। উরুগুয়ে (১৯৩০,৪), ইতালি (১৯৩৮,৪), ব্রাজিল (১৯৭০,৬ এবং ২০০২,৭) !
৫- এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড রাশিয়ার ওলেগ সালেনকোর (১৯৯৪, প্রতিপক্ষ ক্যামেরুন)।
৬- ৬টি স্বাগতিক দল বিশ্বকাপ জিতেছে।
৭- বিশ্বকাপে অন্তত ১০ গোল করেছেন ৭ জন খেলোয়াড়। সবচেয়ে কম সময়ে হ্যাটট্রিকের রেকর্ড। ১৯৮২ সালে এল সালভাদরের বিপক্ষে ৫৯ থেকে ৭৬ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেছিলেন হাঙ্গেরির লাস্লো কিস।
৮- মাত্র আটটি দল বিশ্বকাপ জিতেছে।
৯- বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানের জয়। ১৯৮২ বিশ্বকাপে এল সালভাদরকে ১০-১ গোলে হারিয়েছিল হাঙ্গেরি।
১০- এশিয়ার একমাত্র দল হিসেবে ১০টি বিশ্বকাপে অংশ নিচ্ছে দক্ষিণ কোরিয়া।
১১- বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম গোল হাকান সুকুরের। ২০০২ সালে তুর্কির এই খেলোয়াড় ম্যাচের ১১ সেকেন্ডে গোল করেছিলেন।
১২- এবার ১২টি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের খেলা।
১৩- এক বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল ফ্রান্সের জাঁ ফন্টেইন।
১৪- বিশ্বকাপে সর্বশেষ ১৪ ম্যাচে স্পেন ড্র করেনি।
১৫- ইংল্যান্ড ও ফ্রান্সের এটি ১৫ তম বিশ্বকাপ।
১৬- বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার গোল।
১৭- টানা জয়হীন থাকার রেকর্ড। ১৯৬২ থেকে ১৯৯৪ পর্যন্ত টানা ১৭ ম্যাচ জয় পায়নি বুলগেরিয়া।
১৮- বিশ্বকাপে ১৮টি ম্যাচ খেলেছে কলম্বিয়া। প্রত্যেক ম্যাচেই অন্তত একটি গোল হয়েছে।
১৯- দক্ষিণ আফ্রিকা বাদে বাকি ১৯ স্বাগতিক দল দ্বিতীয় পর্ব খেলেছে।
২০- বিশ্বকাপজয়ী দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে জার্মানি (২০)। সবচেয়ে কম জয় উরুগুয়ের (২০)।
২১- একমাত্র দল হিসেবে ২১টি বিশ্বকাপেই খেলছে ব্রাজিল।
২২- সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের টনি মিওলা (১৯৯০, প্রতিপক্ষ চেকোস্লোভাকিয়া)
২৩- ফাইনাল না খেলে এক টুর্নামেন্টে সর্বোচ্চ গোলের রেকর্ড ফ্রান্সের (১৯৫৮)। সবচেয়ে বেশি ম্যাচ খেলে গ্রুপ পর্ব পার হতে না পারার রেকর্ড স্কটল্যান্ডের।
২৪- বিশ্বকাপের শেষ চারে ওঠা দলের সংখ্যা।
২৫- বিশ্বকাপে সবচেয়ে বেশি হার মেক্সিকোর।
২৬- ২০৩৮ সালে অনুষ্ঠিত হবে ২৬তম বিশ্বকাপ। সেটি হবে বর্তমান ট্রফিতে শেষ বিশ্বকাপ, এরপর আর বিজয়ীর নাম লেখার জন্য কোনো স্থান বাকি থাকবে না এ ট্রফিতে।
২৭- বিশ্বকাপে ডেনমার্কের গোল সংখ্যা, সবগুলোই এসেছে ডি-বক্সের মধ্য থেকে।
২৮- সবচেয়ে লাল কার্ড দেখানো হয়েছে ২০০৬ সালে।
২৯- ১৪ বিশ্বকাপে স্পেনের জেতা ম্যাচ।
৩০- বিশ্বকাপে ব্রাজিল (১১), আর্জেন্টিনা (১০) ও উরুগুয়ের পাওয়া কার্ডের সমষ্টি।
বোনাস: বিশ্বকাপ বাছাইপর্বে সবচেয়ে বড় ব্যবধানের জয় অস্ট্রেলিয়ার। আমেরিকান সামোয়াকে ২০০১ সালে ৩১-০ ব্যবধানে হারিয়েছিল দলটি।