৩০ মার্চ শুরু স্বাধীনতা কাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা কাপ ফুটবল দিয়ে শুরু হচ্ছে এবারের ফুটবল মৌসুম। ৩০ মার্চ প্রিমিয়ার লিগের ১২টি দল নিয়ে শুরু হবে টুর্নামেন্ট। এর আগে ২৪ মার্চ হবে টুর্নামেন্টের ড্র। যদিও এই টুর্নামেন্টে খেলবে কি না সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি শেখ জামাল ধানমন্ডি। গত পরশু দলবদল সম্পন্ন করেও আটজন ফুটবলারের দলবদল নিয়ে আপত্তি জানিয়েছে শেখ জামাল। জানা গেছে, আজ প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সভার পরই খেলবে কি খেলবে না সেই সিদ্ধান্ত নেবে ক্লাবটি।