৩০ মিলিয়নে মেসির নস্টালজিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাস্কেটবল কিংবদন্তি স্টিফেন কারির ৩০ নম্বর সিংলেট হাতে পাওয়ার পর মেসি। ছবি: ওয়ার্ল্ড ফুটবল।
বাস্কেটবল কিংবদন্তি স্টিফেন কারির ৩০ নম্বর সিংলেট হাতে পাওয়ার পর মেসি। ছবি: ওয়ার্ল্ড ফুটবল।

ইনস্টাগ্রামে ৩০ মিলিয়ন (৩ কোটি) অনুসারী দেখেই পুরোনো দিনগুলো দৃশ্যপটে ভেসে এলো লিওনেল মেসির, ‘আরে, এই ৩০ সংখ্যাটির সঙ্গে আমার সম্পর্ক তো অনেক পুরোনো!’ হ্যাঁ, পুরোনোই বটে। ২০০৪ সালে যে এই ৩০ নম্বর জার্সি শরীরে চড়িয়েই বার্সেলোনার পক্ষে অভিষিক্ত হয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা।

বার্সেলোনার হয়ে ১১ বছর হয়ে গেলেও সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে মেসির পদচারণ খুব বেশি দিনের নয়। তারপরেও সেখানে তাঁর অনুসারীর সংখ্যা ৩০ মিলিয়ন ছুঁয়ে গেছে। ভক্ত-অনুসরণের সেই আনন্দময় মুহূর্তে একটু কি নস্টালজিক হয়ে পড়লেন মেসি! হঠাৎই কী তাঁর মনে পড়ে গেল সেই দিনটির কথা! প্রতিযোগিতামূলক ফুটবলে বার্সেলোনার জার্সি পড়ে মাঠে নামার মুহূর্তে তাঁর গায়ে তো ছিল ৩০ নম্বর জার্সিই!

২০০৪ সালে এই জার্সিতেই বার্সেলোনাতে অভিষিক্ত হয়েছিলেন লিওনেল মেসি।
২০০৪ সালে এই জার্সিতেই বার্সেলোনাতে অভিষিক্ত হয়েছিলেন লিওনেল মেসি।



ইনস্টাগ্রামে মেসির ৩ কোটি অনুসারী দেখে তাঁকে অভিনন্দন জানালেন এনবিএ তারকা স্টিফেন কারিও। কেবল বার্তা পাঠিয়ে অভিনন্দন নয়, এনবিএতে গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের হয়ে তিনি যে সিংলেট (হাতকাটা জার্সি) গায়ে খেলেন, মেসিকে তারই একটি পাঠিয়ে দিলেন! ঘটনাচক্রে এনবিএতে কারির সিংলেটের নম্বরও যে ৩০!

স্টিফেন কারির সিংলেট পেয়ে দারুণ উচ্ছ্বসিত মেসি, তাঁকে ধন্যবাদ জানিয়ে মেসি কারিকে অভিহিত করেছেন বাস্কেটবলের একজন ‘গ্রেট’ হিসেবেও।