৩০ সেকেন্ডে জাহিদের দ্রুততম গোল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহিদ হোসেন
জাহিদ হোসেন

দেশের ফুটবলের অন্যতম দ্রুততম গোলটি আজ দেখলেন ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা। প্রিমিয়ার লিগে দিনের একমাত্র ম্যাচটি সবে শুরু হয়েছে; দর্শকেরা ঠিকমতো গ্যালারিতে হয়তো বসতেও পারেননি। উত্তর বারিধারার জালে হেডে বল পাঠান চট্টগ্রাম আবাহনীর ফরোয়ার্ড জাহিদ হোসেন। টিভি পর্দায় ভেসে ওঠে গোলটি হয়েছে ৩০ সেকেন্ড!
খেলা শুরুর প্রথম মিনিটেই গোল হওয়ার বেশ কয়েকটি উদাহরণ আছে দেশের ফুটবলে। সাম্প্রতিক বছরে এমন অন্তত তিন-চারটি গোল দেখা গেছে। এ মৌসুমেই ফেডারেশন কাপে ফেনী সকারের বিপক্ষে ঢাকা আবাহনীর ইংলিশ ফরোয়ার্ড লি টাক গোল করেছিলেন ৪০ সেকেন্ডে।

ঘরোয়া লিগে দ্রুততম গোলের একটি গোলের কথা আজও অনেকে বলেন। ২৭ বছর আগের ১৯৮৮-৮৯ মৌসুমে লিগ ম্যাচে কিক অফের পরপরই গোল করেছিলেন এমেকা ইউজিগো। অধুনালুপ্ত আদমজী ক্লাবের বিপক্ষে মোহামেডানের নাইজেরিয়ান তারকার সেই গোলটি এসেছিল সেন্টার থেকে নেওয়া সরাসরি শটে।