৩২, ৪০ না ৪৮?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহে কলম্বিয়ার বোগোটায় ফিফার এক প্রচারণা অনুষ্ঠানে ৪৮ দলকে নিয়ে ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব রেখেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপে বেশি দলের অংশগ্রহণের সপক্ষে এবার লিখিত একটা প্রস্তাব জমা পড়েছে ফিফা কাউন্সিলে। যেখানে ৪০ দলের ৫ দলকে নিয়ে ৮ গ্রুপ কিংবা ৪ দলের ১০ গ্রুপ অথবা প্লে-অফ দিয়ে শুরু করে ৪৮ দলের টুর্নামেন্টের বিভিন্ন ফরম্যাট দেখানো হয়েছে। জানুয়ারিতেই ঠিক হবে ৩২, ৪০ না ৪৮—কতটি দল নিয়ে হবে ২০২৬ সালের বিশ্বকাপ। রয়টার্স।