প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমার্ধ শেষে দল পিছিয়ে ২১-০ গোলে। উপায়ন্তর না দেখে মাইক্রোনেশিয়ার কোচ গোলবারের নিচে পাঠিয়ে দিলেন মিডফিল্ডার ডমিনিক গ্যাডাডেকে। তাতেও কাজ হলো না। বদলি গোলরক্ষক হজম করলেন আরও ১৭ গোল! শেষ পর্যন্ত পাপুয়া নিউগিনির পোর্ট মোর্সবিতে প্যাসিফিক গেমস ফুটবলে মাইক্রোনেশিয়া ফিজির কাছে খেল ৩৮ গোল। ২.৩৭ মিনিট অন্তর একটি করে গোল হয়েছে। জনপ্রতি গোল হজম প্রায় সাড়ে তিনটি করে! আয়তন মাত্র ২৬১ বর্গমাইল, টেনেটুনে এক লাখ জনসংখ্যার দেশ মাইক্রোনেশিয়ার ওপর দিয়ে যেন স্টিমরোলারই চালিয়ে যাচ্ছে প্রতিপক্ষ দলগুলো। প্রথম ম্যাচে তাহিতির কাছে ৩০-০ গোলে উড়ে যাওয়া মাইক্রোনেশিয়ার ফিজির কাছে এমন অপদস্থ হওয়াটা অস্বাভাবিক ছিল না। রয়টার্স।