৪ ম্যাচ নিষিদ্ধ পিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্প্যানিশ সুপার কোপার দ্বিতীয় লেগে সহকারী রেফারিকে অশ্রাব্য গালি দিয়ে লাল কার্ড দেখেছিলেন। শোনা গিয়েছিল, ৪ থেকে ১২ ম্যাচের জন্য নিষিদ্ধও হতে পারেন। তবে ‘ন্যূনতম’ শাস্তিটাই পেলেন বার্সেলোনা ডিফেন্ডার—নিষিদ্ধ হলেন চার ম্যাচ। বুধবার স্প্যানিশ ফুটবলের শৃঙ্খলা কমিটি এই নিষেধাজ্ঞা নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার পিকের লাল কার্ডের বিরুদ্ধে আপিল করেছিল বার্সা। নিষেধাজ্ঞার কারণে অ্যাথলেটিক বিলবাও, অ্যাটলেটিকো মাদ্রিদ, মালাগা ও লেভান্তের বিপক্ষে লিগের ম্যাচ চারটিতে খেলতে পারবেন না পিকে। এএফপি।