প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলা সবে শুরু হয়েছে৷ স্টেডিয়ামে দর্শকেরা তখনো ঠিকমতো বসতেই পারেননি৷ হঠাৎই গোল! মাত্র ৪ সেকেন্ডে! ধাতস্থ হতে যেসব দর্শকের সময় লাগছিল তাঁরা অন্যদের হঠাৎ চিৎকারে চমকে উঠেছেন। মেক্সিকান ফুটবল ইতিহাসের দ্রুততম গোলটাই যে দেখা হলো না তাঁদের! মেক্সিকান লিগের দ্বিতীয় বিভাগের একটা ম্যাচে পরশু দুর্দান্ত এই গোলটা করেছেন প্যারাগুইয়ান ফুটবলার গুস্তাভো রামিরেজ। রেফারি খেলা শুরুর বাঁশি বাজানোর পর সেন্টার থেকে গুস্তাভোর পায়ে বল। সেখান থেকেই দুর্দান্ত এক শটে সেটা প্রতিপক্ষের জালে। মজার ব্যাপার হচ্ছে, এত দ্রুত সবকিছু হয়ে গেছে যে গোলের সঠিক সময়টা বের করতেই হিমশিম খেয়েছেন ম্যাচ অফিশিয়ালরা। পরে লিগের অফিশিয়াল ওয়েবসাইটে ৪ সেকেন্ডের ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে। ইয়াহু স্পোর্টস।