৪০ গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডে ২ গোল। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমা ঢুকে গেলেন বিশেষ এক একাদশে। একাদশটা উয়েফা চ্যাম্পিয়নস লিগে কমপক্ষে ৪০ গোলের জনকদের। এ তালিকায় দ্বিতীয় ফরাসি বেনজেমা, প্রথমজন থিয়েরি অঁরি। মোনাকো, আর্সেনাল ও বার্সেলোনার হয়ে ৫০টি গোল করেছেন অঁরি। বেনজেমার ৪০ গোলের প্রথম ১২টি অলিম্পিক লিঁওর হয়ে করা, অবশিষ্ট ২৮টি রিয়াল মাদ্রিদের পক্ষে। বেনজেমা ৪০ গোল করেছেন ৬৭ ম্যাচে। এর চেয়ে কম ম্যাচ খেলে ৪০ গোল করেছেন শুধু দুজন—রুড ফন নিস্টলরয় ও লিওনেল মেসি। মাত্র ৪৫ ম্যাচেই ৪০তম গোল পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার নিস্টলরয়। মেসি ৪০ গোল পেয়েছেন ৬১ ম্যাচে।