৪০ বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের দেশে খেলা, উপলক্ষটাকে শিরোপার আনন্দে স্মরণীয় করে রাখল পোল্যান্ডের পুরুষ ভলিবল দল। সেটিও ব্রাজিলের ইতিহাস গড়ার স্বপ্ন ভেঙে দিয়ে। গত পরশু কাতোভিৎসে ভলিবল বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্রাজিলিয়ানরা কোর্টে নেমেছিল প্রথম দল হি​েসবে টানা চতুর্থ শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে। প্রথম সেটে ২৫-১৮ পয়েন্টে জেতায় যে স্বপ্নে আরও রং লেগেছিল। কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে পোল্যান্ড পরের তিনটি সেট জিতে নেয় ২৫-২২, ২৫-২৩, ২৫-২২ পয়েন্টে। টুর্নামেন্টের ভেন্যু স্পদেক হলে ১২ হাজার এবং শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখা হাজার পনেরো দর্শক ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মেতে ওঠে উৎসবে। ওঠারই কথা। ১৯৪৯ সালে শুরু ভলিবলের সবচেয়ে বনেদি এই টুর্নামেন্টে পোল্যান্ডের সর্বশেষ সাফল্যের গল্পটা যে ৪০ বছর আগের। ১৯৭৪ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত টুর্নামেন্টে পোল্যান্ড যখন প্রথম এই টুর্নামেন্ট জিতেছিল, এবারের

শিরোপাজয়ী দলের কারও তখন জন্মই হয়নি। এবারের জয় পোলিশদের জন্য মধুর প্রতিশোধও। ২০০৬ সালের টুর্নামেন্টের ফাইনালে উঠে ব্রাজিলের কাছেই যে হারতে হয়েছিল পোল্যান্ডকে। এবার পোল্যান্ডের জয় দারুণ দাপুটে। তৃতীয় রাউন্ডেও ব্রাজিলকে হারিয়েছে তারা।

ফাইনালের আগে যা টুর্নামেন্টে ব্রাজিলের একমাত্র পরাজয়ও। এএফপি।