৪২ পেরিয়েও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ১৯৯৩ সালে ক্যারিয়ার শুরু। বয়স হয়ে গেছে ৪২, তবু এখনো গ্লাভসজোড়া খুলে রাখার নামগন্ধও নেই সাও পাওলো গোলরক্ষক রোজারিও চেনির। ক্লাব সভাপতি দুই দিন আগে ক্লাবে চেনির ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়েছিলেন। সাক্ষাৎটা তিন মিনিটও স্থায়ী হয়নি, দুই পক্ষই যে কাউকে ছাড়তে রাজি নয় এখনো! সাও পাওলো তাঁর মতো ‘অলরাউন্ডার’কে ছাড়তে চাইবেইবা কেন, গোল ঠেকানো ছাড়াও গোল করতেও যে ভালোবাসেন এই গোলরক্ষক! সেই ‘ভালোবাসা’টা বোঝাতে তাঁর পরিসংখ্যানই যথেষ্ট—ক্যারিয়ারে এই পর্যন্ত ১২৩ গোল করেছেন, এই মৌসুমেও ৬৩ ম্যাচ খেলে করে ফেলেছেন ১০ গোল। শুধু তা-ই নয়, গত মাসেই গড়েছেন ক্লাবের পক্ষে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড (৫৯০ ম্যাচ)। ফুটবল খেলাটা যাঁর কাছে এতটাই উপভোগ্য, বয়স তো তাঁর কাছে একটা সংখ্যাই মনে হবে! এএফপি।