৪২ বছর আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ বলেই ৪২ বছর আগের সেই স্মৃতিটাও ফিরে আসছে অ্যাটলেটিকোর। প্রতিযোগিতামূলক ম্যাচে এর আগে দুবারই মুখোমুখি হয়েছে বায়ার্ন-অ্যাটলেটিকো, দুটি ম্যাচই ১৯৭৩-৭৪ চ্যাম্পিয়নস লিগের (তখনকার ইউরোপিয়ান কাপ) ফাইনালে। ভাবছেন, ফাইনাল কী করে দুটি হয়?
সেই সময় ইউরোপিয়ান কাপের ফাইনালে জয়-পরাজয় নির্ধারণে টাইব্রেকারের নিয়ম ছিল না। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলা ড্র হলে ম্যাচটি আবারও হতো।
হেইসেলের সেই ফাইনাল নির্ধারিত সময়ে গোলশূন্য সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৪ মিনিটে পরে কোচ হিসাবে স্পেনকে প্রথম ইউরোপিয়ান কাপ জেতানো লুইস অ্যারাগোনেসের ফ্রি কিক থেকে করা গোলে উচ্ছ্বাসে মেতে ওঠে অ্যাটলেটিকো। শিরোপা-উৎসব থেকে অ্যাটলেটিকো যখন মাত্র কয়েক মুহূর্ত দূরে, বায়ার্ন ডিফেন্ডার হান্স-গর্গ সোয়ার্জেনবেকের গোল স্তব্ধ করে দেয় তাদের! ম্যাচ শেষ হয় ১-১ সমতায়। দুই দিন পরে তাই একই স্টেডিয়ামে আবার খেলতে নামে বায়ার্ন-অ্যাটলেটিকো।
এবার কিন্তু অ্যাটলেটিকোকে উড়িয়েই দেয় বায়ার্ন। উলি হোনেস ও জার্ড মুলার দুটি করে গোল করেন, ৪-০ গোলের জয়ে বায়ার্ন প্রথমবারের মতো পায় ইউরোপ-সেরার স্বীকৃতি। যা তারা ধরে রাখে পরের দুই মৌসুমেও। উয়েফা ডটকম।