৪৪ ধাপ আগে থাকা ইরানকে ৮ গোল মেয়েদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

>
- ইরানের বিপক্ষে ৮-১ গোলে জিতেছে বাংলাদেশ
- ইরানের র্যাঙ্কিং ৫৮ আর বাংলাদেশ ১০২
হংকংয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ নারী ফুটবল দল। আজ ইরানের বিপক্ষে ৮-১ গোলের বড় জয় পেয়েছে তারা। বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক করেছে তহুরা খাতুন।
বিশ্ব নারী ফুটবল র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান ৫৮ । আর বাংলাদেশ ১০২। ৪৪ ধাপ পিছিয়ে থেকে মাঠে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু তহুরা খাতুন , শামসুন্নাহাররা বুঝিয়ে দিয়েছে কোনো কোনো সময় র্যাঙ্কিং একটি গাণিতিক সংখ্যা মাত্র। এই মেয়েরাই গত ডিসেম্বরে ঢাকায় সাফ অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল।
চার জাতি জকি কাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে গতকাল মালয়েশিয়াকে ১০-১ গোল হারিয়েই ইরানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। আগামীকাল শেষ ম্যাচে স্বাগতিক হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে তারা।