প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৬ মিনিটের মধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ গোলে এগিয়ে। সেই ইউনাইটেডই কাল লেস্টার সিটির কাছে হেরে গেছে ৫-৩ গোলে। ইংল্যান্ডের শীর্ষ পেশাদার লিগ প্রিমিয়ার লিগ নাম নেওয়ার পর এ নিয়ে ষষ্ঠবার ম্যাচে ৫ বা তার বেশি গোল খেল সফলতম দলটি। এর মধ্যে দুবার তাদের এমন বাজে অভিজ্ঞতা হয়েছিল ১৯৯৬-৯৭ মৌসুমে। সাউদাম্পটনের কাছে ৬-৩ ও নিউক্যাসলের কাছে হেরেছিল ৫-০ ব্যবধানে। ১৯৯৯-২০০০ মৌসুমে চেলসির কাছে হারটাও ছিল ৫-০ গোলে। ২০১১-১২ মৌসুমে নগরপ্রতিদ্বন্দ্বী সিটির কাছে হার ৬-১ গোলে। ২০১২-১৩ মৌসুমে ওয়েস্ট ব্রমের কাছে ৫ গোল খেয়েছিল বটে; তবে নিজেরাও দিয়েছিল ৫ গোল, ৫-৫ গোলে ড্র হয়েছিল ম্যাচটি।