৫ মিনিটে একটি করে গোল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেএফসি মহিলা ফুটবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও ময়মনসিংহ জেলা দল। বাফুফের টার্ফে কাল ময়মনসিংহ ৩-২ গোলে হারিয়েছে বিজেএমসিকে। ময়মনসিংহের মার্জিয়া ২টি ও তহুরা ১টি গোল করেছেন। বিজেএমসির গোলদাতা সুরাইয়া ও রুমা। অন্য ম্যাচে বাগেরহাটকে ১৮-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার। তার মানে ৯০ মিনিটের খেলায় আনসার প্রতি ৫ মিনিটে করেছে একটি করে গোল! অম্রা চিং মারমা করেছেন ৮ গোল, মুনমুন ৬ গোল। মাইনু ২টি, খালেদা ও সুইনু ১টি করে গোল করেছেন। আগামীকাল ফাইনাল।