৫০ গোল ও ব্রাজিল-হাঙ্গেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পেলে, রোমারিও ও রোনালদোর পর ব্রাজিলের চতুর্থ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ৫০ গোল পেলেন নেইমার। নেইমারকে নিয়ে আন্তর্জাতিক ফুটবলের গোলের হাফ সেঞ্চুরি করা ফুটবলারের সংখ্যা এখন ৫২। এই ৫২ জনের মধ্যে সবচেয়ে বেশি চারজন করে খেলোয়াড় আছেন ব্রাজিল ও হাঙ্গেরির। তিনজন করে খেলোয়াড়ের গোলের হাফ সেঞ্চুরিতে এই দুই দলের পরেই আছে এশিয়ার ইরাক ও কুয়েত। এ ছাড়া আর্জেন্টিনা, ডেনমার্ক, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রের দুজন করে খেলোয়াড় ৫০-এর বেশি গোল করেছেন। ১৪৯ ম্যাচে ১০৯ গোল করে গোলশিকারিদের তালিকায় সবার ওপরে ইরানের আলি দাইয়ি।